প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ ও ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা,বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাষ্টার লোকমান আহমদ, সাবেক সাধারন সম্পাদক ও চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নাছির উদ্দিনসহ স্থানীয় দলীয় নেতারা ও সর্বস্তরের কর্মী । এ সময় শতাধিক ক্ষতিগ্রস্থদের মাঝে একবান্ডিল করে টেউটিন দেয়া হয়।