পাকিস্তানে খ্যাতনামা পর্বতারোহী নির্মল পুরজার মরদেহ উদ্ধার

পাকিস্তানের উত্তরাঞ্চলে এ সপ্তাহে ভয়াবহ তুষারধসে প্রাণ হারানো খ্যাতনামা পর্বতারোহী নির্মল পুরজার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে দলের আরও ৯ সদস্যের মরদেহ উদ্ধারে অভিযান চলছে। রবিবার ( ২ আগস্ট) আলপাইন ক্লাব অব পাকিস্তান এ তথ্য জানিয়েছে।

ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, স্থলভিত্তিক উদ্ধারকারী দল প্রায় ৫ হাজার ৭০০ মিটার উচ্চতায় ব্রড পিকে নিমস দাইয়ের (পুরজা) কাছে পৌঁছেছে। এটি ছিল তার প্রিয় একটি পর্বত। আর এই পর্বতই আজ তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে।

পাকিস্তানের স্কার্দু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পরে ক্লাবটির মহাসচিব এএফপিকে নিশ্চিত করেন, নির্মল পুরজার মরদেহের পাশাপাশি আরও তিনজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)