এএসএম. ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাদের এ পদে নির্বাচিত করা হয়। তারা দুজনই ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আলম বেঙ্গল ট্রেডিং অ্যাসোসিয়েটসের (টোকিও) ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এমবিএসএল) চেয়ারম্যান। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান এবং পটুয়াখালীর কালাইয়ার ‘সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’ এর প্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি আর্থিক সেবাসহ দেশে ও বিদেশে অনেক ব্যবসার সঙ্গে জড়িত।
অন্যদিকে মো. আব্দুল হান্নান এমপি, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য। আব্দুল হান্নান ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি কয়েকটি রপ্তানিমুখী তৈরি পোষাক শিল্প ও অন্য ব্যবসায়ের সঙ্গে জড়িত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী।