আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনে সেনাপ্রধান

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। তাঁর ভাষ্য, এ উদ্যোগ ভবিষ্যতে নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম শিক্ষা ক্যামব্রিজ কারিকুলাম অনুসারে পরিচালিত হবে।

তিনি আশা প্রকাশ করেন, মূল্যবোধভিত্তিক এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনে সহায়তা করবে।

অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন সেনাপ্রধান।