বাংলা কিউআর সম্প্রসারণে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন

বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ, নিরাপদ ও ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা শক্তিশালী করার লক্ষে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইনের উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর আল-আরাফাহ্ টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান।

অনুষ্ঠানে বাংলা কিউআর ও ডিজিটাল দানবক্স অ্যাকোয়ারিং এক্সিলেন্স ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন এবং প্রচারণা সামগ্রী উন্মোচনের পর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন বলেন, নিরাপদ, দ্রুত ও সহজ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআরের ব্যবহার সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। স্মার্ট বাংলাদেশ ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, বাংলা কিউআর ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের কার্যকর মাধ্যম।

ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান বলেন, গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও শরিয়াহসম্মত ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংক কাজ করে যাচ্ছে। বাংলা কিউআরসহ বিভিন্ন ডিজিটাল উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার করবে।