স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই

সংবিধানে গ্রহণযোগ্য সংশোধনী আনতে সব পক্ষের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশেষ কমিটির বৈঠকের আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘সংবিধানে আমরা গ্রহণযোগ্য একটি সংশোধনী আনতে চাই। জনপ্রত্যাশা ধারণ করে সবার সঙ্গে আলোচনা করে প্রতিবেদন প্রণয়ন করা হবে।’

তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ কমিটিতে পাঁচজন সদস্যের নাম দেওয়ার কথা থাকলেও এখনো তা পাওয়া যায়নি। তবে তারা পরে নাম দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল সদস্যদের নাম না দিলেও তাদের মতামত নেওয়া হবে। তারা চাইলে বৈঠকে এসে অথবা লিখিতভাবে কমিটির কাছে পরামর্শ দিতে পারবেন।