‘ভিলেজ সোসাইটি’র আজ ৫০তম পর্ব

৫০ পর্বে ভিলেজ সোসাইটি বৈশাখী টেলিভিশনে আজ প্রচার হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’র বিশেষ ৫০তম পর্ব। নাটকটি সপ্তাহে তিন দিন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার নিয়মিত রাত ৯টা ২০ মিনিটে সম্প্রচার হচ্ছে। প্রত্যয় হাসানের রচনায় এটি পরিচালনা করেছেন হোসাইন ইমরান এবং পর্ব পরিচালনার দায়িত্বে রয়েছেন মাহফুজ খান।

মধুপুর গ্রামের কিছু অদ্ভুত স্বভাবের সরল মানুষকে কেন্দ্র করে এর মূল কাহিনী আবর্তিত হয়েছে। পরবর্তী সময় গ্রামে নতুন মানুষের প্রবেশ ও ভিলেজ পলিটিক্সের জেরে এই সরল মানুষগুলো ধীরে ধীরে হিংসা, কোন্দল ও সংঘাতের মুখে পড়ে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া, স্পর্শিয়া মিম, সাবা সুস্মিতা, আমিন আজাদ, আজমাইন ইলহাম প্রমুখ।