জুলাই অভ্যুত্থান

মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ মন্ত্রণালয়ের

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাইযোদ্ধাদের দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তির নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা পিপি (পাবলিক প্রসিকিউটর) ও মহানগর পিপিদের নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। গত রবিবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) থেকে দেশের সব জেলা ও মহানগর পিপিদের এ নির্দেশনা দেওয়া হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখার গত ২১ জুনের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।