শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী সংঘাত, বিভাজন ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়।’

সংক্ষিপ্ত এই বার্তাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে শান্তি, সহনশীলতা ও জাতীয় ঐক্যের পক্ষে মত প্রকাশ করেন।

সাম্প্রতিক প্রেক্ষাপটে আজহারীর এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার বার্তা হিসেবে তাঁর মন্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন।