সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাসের চাপায় জসিম উদ্দিন (৪৮) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (৫ আগষ্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
তাড়াশ থানার এসআই মো. খয়ের উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে নিহত জসিম উদ্দীন (৪৮) মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে জসিম উদ্দিনের ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।