ছাত্রদল কতৃক ছাত্রশক্তি, জকসু, শিবির ছাত্রফন্ট্র, ইনকিলাব মঞ্চসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তি। এ সময় তারা ৫ দফা দাবি জানান।
বুধবার (৫ আগস্ট) দুপুর ২:৩০ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা হামলায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে ছাত্রশক্তি সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ ছাত্রদলের হামলার ঘটনায় ৫ দফা দাবি পেশ করেন। দবিগুলো হলো :
১. সন্ত্রাসীদের চিহ্নিত করে স্থায়ী বহিষ্কার করতে হবে
২. জবির ৭ একর জমিতে ৬ মাসের মধ্যে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।
৩. ২য় ক্যাম্পাসের সম্পূর্ণ কাজ সেনাবাহিনীর কাজে হস্তান্তর করতে হবে
৪. ক্যাম্পাসে অছাত্রদের রাজনীতি বন্ধ করতে হবে
৫. ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে আগামীকাল ক্যাম্পাস খুলে দিতে হবে।
বিক্ষোভ মিছিলে ছাত্রশক্তির জবি শাখার সাধারণ সম্পাদক শাহিন মিয়া বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস। এই ক্যাম্পাস ছাত্রদলকে লিখে দেওয়া হয়নি যেমনটা ছাত্রলীগকেও লিখে দেওয়া হয়নি। আপনারা (ছাত্রদল) যে কতৃত্ব ক্যাম্পাসে দেখাতে চাচ্ছেন আমরা বেঁচে থাকতে তা হতে দিব না।
ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা ভালো ভাবে বলছি আপনারা ছাত্রলীগ হয়েন না। যদি আপনারা ছাত্রলীগ হতে চান তাহলে ছাত্রলীগের যে পরিনতি হয়েছে সে পরিনতি আপনারা ভেবে রাখবেন।
তিনি আরও বলেন, দুঃখজনক বিষয় হলো আমাদের শিক্ষার্থীরা যখন আহত হয়ে চিকিৎসা নিতে ন্যাশনাল মেডিকেল কলেজে যায় তখন কবি নজরুল কলজের ছাত্রদল ও সদরঘাটের সুমন ভুইয়া তার কিছু টোকাই নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা করে। এমন ঘটনা আমরা ফিলিস্তিনে দেখেছি।
বিক্ষোভ মিছিলে ইনকিলাব মঞ্চের জবি শাখার সদস্য ইসমাইল হোসেন তাসিন বলেন, আমরা গতকাল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দ্বিতীয় ক্যম্পাসের টেন্ডার ও এ সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে ইউজিসির চেয়ারম্যানের আগমন উপলক্ষে অবস্থানন কর্মসূচি পালন করছিলাম। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রথমে বাধা দেয়। ওনারা যখন আমাদেরকে সরাতে পারেনি তখন আমাদের ওপর ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে। ছাত্রদলের হামলায় আমাদরে ইনকিলাব মঞ্চের কর্মীরা আহত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা কালকে দেখতে পেয়েছি গতকাল সন্ত্রাসী ছাত্রদলের অছাত্ররা ক্যাম্পাসে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনের ওপর হামলা করেছে। তারা টার্গেট করে করে হামলা করেছে।