নাটোরের লালপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৫ আগস্ট বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর বটতলা মোড় থেকে শুরু হয়ে লালপুর শিব সুন্দর প্রাণের হাই স্কুল মাঠে এসে গণমিছিল কার্যক্রম শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি অ্যাড. মাসুদ রানা, সহকারী সেক্রেটারি মহসিন আলম।
জামায়াতের উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সাবেক উপজেলা সেক্রেটারি সাজ্জাদুর রহমান উজ্জ্বল, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাও: হামিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা সাবেক সভাপতি জাহিদ হাসান, শিবিরের উপজেলা পশ্চিম শাখা সভাপতি রাকিবুল হাসান, পূর্ব শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।