চট্টগ্রামের আনোয়ারায় গণভোটের গণরায় বাস্তবায়ন,গণতন্ত্র,ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে ১১ দলীয় ঐক্য চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শাখা।
মঙ্গলবার (৫ জুলাই ) বিকেল ৫টায় উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনির সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির ড.হেলাল উদ্দিন নোমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক, জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, খেলাফত মজলিস আনোয়ারা উপজেলার সভাপতি মাওলানা মোহাম্মদ আবরার, সিরাজুল ইসলাম খান, মোহাম্মদ জসিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবির আনোয়ারা উপজেলার সভাপতি সাইফুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি গণমিছিল টানেল মোড় থেকে শুরু হয়ে চাতরী চৌমুহনী বাজারের উত্তরে শশী ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।