জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদের ওপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলা করার অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে নুর মোহাম্মদ আহত শিক্ষার্থীদের দেখতে রওনা দিলে সোহরাওয়ার্দী কলেজের সামনে তিনি হামলার শিকার হন।
এ বিষয়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ তাৎক্ষণিক তার ফেসবুক পোস্টে বলেন, ‘ছাত্রদল কি এখন গুণ্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।
তিনি আরও জানান, প্রশাসনকে বলব হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কাল তারাই আপনার ওপরও হামলা করবে।
বর্তমানে জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন ‘এ বিষয়ে আমি কেবলই অবগত হলাম। হামলাকারী যেই হোক না কেন, যেকোন রাজনৈতিক দলেরই হোক, সে আগে জগন্নাথের ছাত্র। তার ওপর বহিরাগতদের হামলা কাম্য নয়, তার ওপর হামলা করা মানে জগন্নাথের ওপর হামলা করা। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব। জগন্নাথের স্বার্থ সবসময় রক্ষা করব।’