‘বিইং হিউম্যান’ ব্র্যান্ডের জুয়েলারি শোরুম সংক্রান্ত প্রতারণার মামলায় বলিউড তারকা সালমান খান ও তার বোন আলভিরা অগ্নিহোত্রীকে তলব করেছে ভারতের আদালত। চ-ীগড়ের এক ব্যবসায়ীর দাবি, চুক্তি ভেঙে সহায়তার প্রতিশ্রুতি না দেওয়ায় ৩ কোটি রুপি বিনিয়োগ করে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন তিনি। আগামী ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।