ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধ বিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী থেকে ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ের মধ্যে ৪৭টি মামলা করা হয়েছে বলে জানায় ডিএমপি।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২২ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৭২ জন, তেজগাঁও বিভাগ ৪৫ জন, মিরপুর বিভাগে ১১২ জন, গুলশান বিভাগে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার , ৩ রাউন্ড গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, প্যাথেড্রিন ইনজেকশন গ্রহণের সিরিঞ্জ ১৮টি, সিরিঞ্জের সুঁই ২৪টি, ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, ৪ হাজার ২২ প্যাকেট সিগারেট, ১৩টি মোবাইল, ৫টি নিষিদ্ধ লিফলেট, ২টি কার্ড, ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট, ১টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ২টি সিএনজি ও ৩০টি চেতনানাশক এন্টিভেন ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।