কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক বিস্তারের ফলে চীনের প্রযুক্তিপণ্যের আন্তর্জাতিক চাহিদা বাড়তে থাকায় জুলাই মাসে দেশটির আমদানি ও রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি
চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসি) জানায়, গত জুলাই মাসে দেশটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। একই সময়ে আমদানি বেড়েছে ২৭ দশমিক ৫ শতাংশ। তবে এই প্রবৃদ্ধি জুন মাসের ৩৬ শতাংশ বৃদ্ধির তুলনায় কিছুটা কম।
সূত্র: বাংলাদেশ বার্তা সংস্থা (বাসস)