যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.আমিনুল হক বলেছেন, দেশের প্রতি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি হবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ ও প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি হবে। আমরা এই অর্থবছরে ১০ জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করব।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুরের পুর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড ( বিটিসিবি) কর্তৃক আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ফাইনাল খেলা শেষে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
খেলাধুলার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা দূর করা সম্ভব জানিয়ে তিনি বলেন, একটি মানবিক রাষ্ট্র ও রাজনৈতিক গুনগত মান পরিবর্তনের অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড ব্যক্তি উদ্যোগে শুরু হয়েছে। আমরা এটাকে সরকারিভাবে স্বীকৃতি দিলে উৎসাহ পাবে৷ আমরা খেলাধুলার উন্নয়নের জন্য টেপবল মাঠও করবো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ইশরাক হোসেন, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান
সকালে কালিয়াকৈর পৌর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান। এসময় বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা ও স্থানীয় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷