কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা থানায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম।
এর আগে শনিবার রাত ১০টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. রাসেল মিয়া দেওড়া গ্রামের ভূইয়া বাড়ীর মৃত আব্দুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নাজিম উদ্দিন, এসআই রিয়াজুল মোস্তফা, এএসআই মো. আল আমিনসহ বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল দেওড়া গ্রামের পশ্চিম পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় জালাল মিয়ার বনজ গাছের বাগানের পাশ থেকে মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ওসি মো. শফিউল আলম বলেন, রাসেল মিয়া একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।