দীনেশ ত্রিবেদী

তারেক-মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে

বাংলাদেশ ও ভারত-দুই দেশের প্রধানমন্ত্রীই জনবান্ধব ব্যক্তি। উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সংকট সমাধানে তাদের আন্তরিকতা কাজে দিবে বলে দৃঢ়বিশ্বাসী ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রবিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে শিশুদের জন্য একটি খেলাঘর উদ্বোধনে গিয়ে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে আলোচনায় বসলে দুই দেশের মধ্যকার অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এই সুসম্পর্ক সরকারি পর্যায়েও সফলভাবে বজায় রাখতে হবে।

এসময় সাধারণ মানুষের ভিসা প্রাপ্তিতে খরচ কমানো, ভিসা সেন্টার ও ভিসা প্রদানের সক্ষমতা বাড়নোর পরিকল্পনা রয়েছে বলেও জানান দীনেশ ত্রিবেদী।