পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। রবিবার (৯ আগস্ট) বিকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘এটি ছিল দ্বিপক্ষীয় বিষয় নিয়ে নিয়মিত বৈঠক।’

মুখপাত্র আরো বলেন, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।