ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি র ২৬তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মিসেস সাহিদা আনোয়ার।

উক্ত সম্মেলনে সম্মানিত পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আশিক হোসেন, মিসেস নুসরাত জাহান তানিয়া, মিসেস ইসরাত জাহান সুমি, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন, মূখ্য উপদেষ্টা আলহাজ মো. আনোয়ার হোসেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানি সচিব জনাব মো. আখতারুজ্জামান এবং সি.এফ.ও এ.কে.এম. মোস্তাক আহ্ম্মেদ খাঁন। এছাড়া, সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, তরজমা ও মোনাজাত করেন সংস্থাপন বিভাগের প্রধান মো. আব্দুছ ছামাদ।
 
উক্ত সভায় অনলাইনে সংযুক্তসহ সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দের উপস্থিতিতে কোম্পানির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালক মন্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় কোম্পানির সম্মানিত শেয়ার হোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। শেয়ারহোল্ডারগণ ২০২৫ সনে কোম্পানির প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রবৃদ্ধির এই গতিকে ভবিষ্যতেও অব্যাহত রাখবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।