শৈলকুপায় খাল থেকে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার সাতগাছি গ্রামে মসজিদের পাশে খাল থেকে রঙ্গ খাতুন (৩৫) নামের প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) সকালে শৈলকুপা-কাতলাগাড়ী সড়কের সাতগাছি মসজিদের পাশের ব্রিজের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

রঙ্গ খাতুন সাতগাছী গ্রামের ইসমাইল মণ্ডলের মেয়ে। সে কিছুটা বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গতকাল রবিবার সকালে রঙ্গ খাতুন বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার সকালে বাড়ির পাশের একটি খালের ব্রিজের নীচে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।