অ্যালোভেরা গাছের যত গুণ

অ্যালোভেরা একটি ঔষধি গাছ। এতে ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ক্রোমিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার ও ম্যাংগানিজ প্রভৃতি খনিজ উপাদান রয়েছে। আরও রয়েছে ভিটামিন এ, সি, ই এবং ভিটামিন বি১, বি২, বি৩, বি৬, ও ভিটামিন বি১২।

স্বাস্থ্য ও পেট পরিষ্কার

অ্যালোভেরার জলীয় উপাদান পান করলে পেট পরিষ্কার হয়, খাবার সহজে হজম হয়। নিয়মিত পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে।

ত্বকের যত্ন

ত্বকের তেলতেলে ভাব ও ব্রণ কমাতে সাহায্য করে। ত্বক নরম ও আর্দ্র রাখতে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। রোদে পোড়া ত্বকের জ্বালা ভাব ও লালচে ভাব দূর করে।

চুল ও অন্যান্য উপকারিতা

অ্যালোভেরা চুলে লাগালে খুশকি কমে এবং চুল নরম ও উজ্জ্বল হয়।

অক্সিজেন সরবরাহ করে

বাড়িতে ইনডোর প্ল্যান্ট হিসেবে অ্যালোভেরা গাছ লাগালে ঘরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। এটি ঘরের দূষিত বায়ু শোধন করে।

সতর্কতা

অ্যালোভেরা খাবার হিসেবে বা ত্বকের উপরিভাগে ব্যবহারের আগে পুষ্টিবিদ ও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ খাওয়া বা ব্যবহারের পর অনেকের শরীরে নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়।