ভালোবাসা, ভয়, আশা আর সত্য-মিথ্যার দ্বন্দ্বে নির্মিত হয়েছে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। রিয়াজুল হক ইমরানের চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন বরেণ্য জুটি আফজাল হোসেন ও আফসানা মিমি। আগামী ১২ আগস্ট রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে বিশেষ এই কনটেন্টটি।
গল্পের কেন্দ্রবিন্দু মুন্তাসির ও শাহিদা নামের দুই বয়োজ্যেষ্ঠ চরিত্র। বার্ধক্য, একাকিত্ব, অসুস্থতা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও সত্য গোপন করে জীবনের শেষ প্রান্তে এসে কীভাবে একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে নেয়, তা-ই ফুটে উঠেছে এতে।
চিত্রনাট্যের গভীরতায় মুগ্ধ হয়ে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করেছেন দুই অভিনয়শিল্পী। আফজাল হোসেনের মতে, গরম-গরম গল্পের বাজারে চমৎকার আবেগ ও ঠা-া মেজাজের চমৎকার এক অনুভূতি দেবে এই কাজটি। অন্যদিকে আফসানা মিমি জানান, চিত্রনাট্য পড়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, প্রথার বাইরে গিয়ে সব বয়সী দর্শকের অনুভূতিকে স্পর্শ করার মতো একটি ইমোশনাল কাজ হতে যাচ্ছে এটি।