অস্ট্রেলিয়ার ডারউইনে বসছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে হাই পারফরম্যান্স (এইচপি) বা ইমার্জিং দল। আসন্ন এই সফরের জন্য ১৫ সদস্যের দল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইরফান শুককুরকের অধিনায়ক করে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সাজানো হয়েছে ইমার্জিং দল। জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা সাব্বির রহমান, শামীম হোসেন, আবু হায়দার রনি, রিপন মণ্ডল, আবদুল গাফফার সাকলায়েন এবং মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী সুযোগ পেয়েছেন।
অন্যদিকে ভবিষ্যতের জন্য বিবেচনায় থাকা বেশ কয়েকজন ক্রিকেটারও ডাক পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরব হাসান ও রাকিবুল হাসান।
ডারউইনের কন্ডিশনে খেলার সুযোগটি তরুণ ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ৯ দলের এই টপ এন্ড টি-টোয়েন্টিতে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ থাকছে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদেরও।
বাংলাদেশ ইমার্জিং দল
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরব হাসান, সামিউন বসির রতুল, সাব্বির রহমান, রোহনাত দৌল্লা বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলায়েন, রিপন মণ্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।