৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ির গেটে গুলি

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাড়ির গেট লক্ষ্য করে গুলিবর্ষণ  করেছে দুর্বৃত্তরা৷ সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় "রুনা টাওয়ার" নামে ১১তলা বিশিষ্ট ভবনে এই ঘটনা ঘটেছে। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে একটি ভবনের গেট লক্ষ্য করে গুলি করা হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

পুলিশ জানায়, ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফ। দুই ছেলে প্রবাসী ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। তিনি নিষিদ্ধঘোষিত স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন পর গ্রেপ্তার হয়ে আজিজ বর্তমানে কারাগারে আছেন।

ভবনটির দারোয়ান মো. আলমগীর জানান, সোমবার রাত ১১টার দিকে দুই যুবক বাড়ির সামনে আসে। এ সময় তাকে ভেতরে রেখে গেট বন্ধ করে দিতে বলে তারা। এরপরই গেট লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে হেঁটে চলে যায় তারা। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে আসে।

ভবন মালিক ইউসুফ সাংবাদিকদের জানান, ঘটনার আগে সোমবার দুপুর ১২টার দিকে এক ঘণ্টা সময় দিয়ে তার ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, ইউসুফের ছেলেমেয়েরা কোথায় কী করেন, তাদের জীবনবৃত্তান্ত এবং কোথায় কোথায় বাড়ি আছে, সবই তাদের জানা। এক ঘণ্টার মধ্যে বড় ভাইয়ের কথামতো ৫০ লাখ টাকা দিতে হবে। না হলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

গত ১৩ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে সন্ত্রাসী মোবারক হোসেন ইমনের অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হওয়ার পর ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়