নৃত্যশিল্পী, উপস্থাপিকা ও সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য পেলেন ‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’। গত ১০ আগস্ট রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে সোহাগ ড্যান্স ট্রুপ আয়োজিত প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তিতে আবেগাপ্লুত লাবণ্য জানান, শৈশবের ‘শাপলা কুঁড়ি’ থেকে শুরু করে দীর্ঘদিনের সহযোদ্ধা সোহাগের দলভুক্ত হয়ে প্রধান নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। বিচারক হিসেবে এমন সম্মাননা পাওয়াকে কাজের দারুণ এক অনুপ্রেরণা হিসেবে দেখছেন এই গুণী শিল্পী।
উল্লেখ্য, বর্তমানে শিল্পকলা একাডেমির জ্যেষ্ঠ নৃত্যশিল্পী হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন লাবণ্য। নৃত্যের পাশাপাশি সংগীত ও উপস্থাপনায়ও রয়েছে তার সমান পদচারণা। মাছরাঙা টিভিতে উপস্থাপনার পাশাপাশি বাংলাদেশ বেতারে নিয়মিত প্রচার হচ্ছে তার জনপ্রিয় অনুষ্ঠান ‘ইউফোনি’। পিতৃহারা হওয়ার গভীর শোক সামলে নিয়ে আবারও তিনি শিল্পচর্চায় নিজেকে ব্যস্ত রাখছেন।