টেলিভিশন পর্দায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। প্রথমবারের মতো কোনো পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে এই জনপ্রিয় অভিনেত্রীকে। দীর্ঘদিন ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হিন্দি সংস্করণে অমিতাভ বচ্চনকে দেখে অভ্যস্ত দর্শকরা। তবে মাধুরী সঞ্চালনা করবেন জনপ্রিয় এই শোর মারাঠি সংস্করণ।
আগে মারাঠি কেবিসিতে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো তারকারা সঞ্চালনা করলেও এবারই প্রথম কোনো নারী তারকা এই দায়িত্বে এলেন। তবে পুরো কেবিসি ফ্র্যাঞ্চাইজির আঞ্চলিক সংস্করণে তিনি প্রথম নন; এর আগে তামিল সংস্করণে সঞ্চালনা করেছিলেন রাধিকা শরৎকুমার।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন এই সফরের খবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাধুরী। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনের এই বিশেষ প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। এতদিন নানা রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবে থাকলেও সঞ্চালক হিসেবে পছন্দের তারকাকে নতুনভাবে দেখতে উন্মুখ ভক্তরা।