বাংলাদেশে ২০২৬ সালের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে তা আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভার পর নিশ্চিতভাবে জানা যাবে।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে জানাতে হবে। এ ছাড়া, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।
চাঁদ দেখার তথ্য জানানোর জন্য টেলিফোন নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।