ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮১৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮১৮ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১২ আগস্ট) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট)  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮ বাস, একটি ট্রাক, ৮ কাভার্ডভ্যান, ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪০ মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২ বাস, সাত ট্রাক, ২ কাভার্ডভ্যান, ১৯ সিএনজিচালিত অটোরিকশা ও ৯৫ মোটরসাইকেলসহ মোট ১৭২ মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪ বাস, ২ ট্রাক, ১৯ কাভার্ডভ্যান, ৪৯ সিএনজিচালিত অটোরিকশা ও ১৪৭ মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭ বাস, ২১ ট্রাক, ১৫ কাভার্ডভ্যান, ১১টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪০ মোটরসাইকেলসহ মোট ১৮০ মামলা হয়েছে।

এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ বাস, ৬ ট্রাক, ৮ কাভার্ডভ্যান, ২২টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৪ মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৩ বাস, ২৯ ট্রাক, ৪০ কাভার্ডভ্যান, ৪১ সিএনজিচালিত অটোরিকশা, ১৫২ মোটরসাইকেলসহ মোট ৪০৪ টি মামলা হয়েছে।

অপরদিকে, ট্রাফিক-উত্তরা বিভাগে ২০টি বাস, ১৩ ট্রাক, ১২ কাভার্ডভ্যান, ২১ সিএনজিচালিত অটোরিকশা ও ৯০  মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ বাস, ৩ ট্রাক, ৬ কাভার্ডভ্যান, ২১ সিএনজিচালিত অটোরিকশা ও ৭০ মোটরসাইকেলসহ মোট ২০৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬৩৯ টি গাড়ি ডাম্পিং ও ৩১২ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।