নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝোপের ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার গোলাকাইন্দাল ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের নাম পরিচয় জানা যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাউদ্দিন জানান, নতুন বাজার এলাকায় একটি ঝোপের ডোবায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত মরদেহ গুইসাপকে খেতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহের নাম পরিচয় এখনো জানা যায়নি।