উন্নত মান ও নতুন সম্ভাবনা নিয়ে 'উড্‌ মাষ্টার ল্যাকার' এর নতুন যাত্রা

কাঠের সৌন্দর্য, স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিনিশিংয়ের নতুন মানদণ্ড তৈরি করার লক্ষ্যে উড্‌ মাষ্টার ল্যাকার রিলঞ্চ ২০২৬ গত ১১ আগস্ট ঢাকার সেলিব্রেশন হল, ঢাকা রিজেন্সি-তে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ডিলার, রিটেইলার, ব্যবসায়িক অংশীদার এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন আঙ্গিকে উড্‌ মাষ্টার ল্যাকার -এর আনুষ্ঠানিক রিলঞ্চ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাসিম আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; বিকাশ কান্তি দাশ, চিফ বিজনেস অফিসার; এ. কে. এম. মাহমুদুল হাসান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং; মিজানুর রহমান, হেড অব অপারেশনস এবং মশিউর রহমান, সিনিয়র এজিএম, অ্যাকাউন্টস-সহ সামুদা স্পেক-কেম লিমিটেড এর বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্বাগত বক্তব্য প্রদান করেন এ. কে. এম. মাহমুদুল হাসান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং। তার বক্তব্যে সামুদা স্পেক-কেম লিমিটেড এর ব্র্যান্ড উড্‌ মাষ্টার ল্যাকার -এর নতুন যাত্রা, বাজার সম্ভাবনা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে নাসিম আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং জনাব বিকাশ কান্তি দাস, চিফ বিজনেস অফিসার, উড্‌ মাষ্টার-এর ভবিষ্যৎ দিকনির্দেশনা, ব্যবসায়িক সম্প্রসারণের সম্ভাবনা এবং ডিলারদের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

উড্‌ মাষ্টার ল্যাকার কাঠের পৃষ্ঠে উন্নতমানের ফিনিশিং, দীর্ঘস্থায়ী সুরক্ষা এবং আকর্ষণীয় সৌন্দর্য নিশ্চিত করার জন্য তৈরি একটি আধুনিক সমাধান। উন্নত গুণগত মান ও বর্ধিত কার্যকারিতার মাধ্যমে নতুনভাবে উন্মোচিত এই পণ্য গ্রাহকদের আরও বেশি মূল্য প্রদান করবে এবং বাজারে উড্‌ মাষ্টার-এর অবস্থানকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে উড্‌ মাষ্টার-এর ডিলারদের মূল্যবান অবদানের স্বীকৃতি প্রদান করা হয়। তাদের আস্থা, প্রতিশ্রুতি এবং নিরবচ্ছিন্ন সহযোগিতা ব্র্যান্ডটির সফল যাত্রার অন্যতম প্রধান শক্তি। উড্‌ মাষ্টার ল্যাকার রিলঞ্চ ২০২৬ শুধুমাত্র একটি পণ্যের পুনঃউন্মোচন নয়; এটি ছিল উদ্ভাবন, নতুন অঙ্গীকার এবং ভবিষ্যতের আরও বড় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।