নিহত ব্যাংকার আরিফুলের স্ত্রীকে নিয়োগপত্র দিল উত্তরা ব্যাংক

সন্ত্রাসীদের হাতে নিহত উত্তরা ব্যাংক পিএলসি গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামের স্ত্রী মোছা. তাসলিমা শারমিন মলির হাতে গত ১২ আগস্ট ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে নিয়োগপত্র প্রদান করা হয়। ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম আনুষ্ঠানিকভাবে এ নিয়োগপত্র প্রদান করেন। 

উল্লেখ্য, মো. আরিফুল ইসলাম গত ০৬ জুলাই ২০২৬ তারিখে খেলাপী ঋণ আদায় করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন।  

নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান এবং উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন এবং মো. রাফিউল ইসলাম। এছাড়া বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশন (রেজি: নং বি-১৯৬৩) -এর সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, উত্তরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-১৯৩৬)-এর সভাপতি মোসলেহ উদ্দীন এবং সাধারণ সম্পাদক আবু মো. আহসানুল হাবীবসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।