ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান 

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সিরামদিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সিরামদিয়া বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ প্রদান করেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু।

কৃষকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির আর্থিক সহযোগিতায় এ অর্থ বিতরণ করা হয়।

এর আগে গত ২ আগস্ট রাতে সিরামদিয়া বাজারের চার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চার দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এসব দোকানিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এরপরই এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এ অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা কবির, সদরপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রাজ্জাক তাজুল, সাধারণ সম্পাদক মাসুদ হাসান রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুদান প্রদান কালে সদরপুর উপজেলা বিএনপির সভাপতি জানান, এই ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।