ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি কোয়ালিটি অ্যাসুরেন্স, ইউনিট-২ বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: কোয়ালিটি অ্যাসুরেন্স, ইউনিট-২
যোগ্যতা: ফার্মেসিতে (এম.ফার্ম) স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: মাওনা, গাজীপুর
বেতন: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন
আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬