ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৮টি মামলা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
বাসস জানায়, তাদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৪০, ওয়ারী বিভাগে ৭০, মতিঝিল বিভাগে ৭১, তেজগাঁও বিভাগে ৪৭, মিরপুর বিভাগে ১১৬, গুলশান বিভাগে ৫৬, উত্তরা বিভাগে ৫৬ ও গোয়েন্দা বিভাগ ১৭ জনকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ, ৪ গ্রাম হেরোইন, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।