প্রথম ইনিংসে ২০০ এর অধিক রানে পিছিয়ে ৮ জয়, অজিদের ৩ 

টেস্ট ক্রিকেটের দীর্ঘ ও বর্ণাঢ্য ইতিহাসে প্রথম ইনিংসে বিশাল রানের বোঝা মাথায় নিয়ে ম্যাচ জেতার ঘটনা অত্যন্ত বিরল। যখন কোনো দল প্রথম ইনিংসে ২০০ বা তার বেশি রানে পিছিয়ে থাকে, তখন সাধারণত ম্যাচ হার বাঁচাতে ড্র করাটাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। কিন্তু কিছু ম্যাচ এমন হয়, যা সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে জন্ম দেয় অবিশ্বাস্য রূপকথার।

টেস্ট ইতিহাসের এমন মহাকাব্যিক ৮টি জয়ের মধ্যে সবচেয়ে বেশি সাফল্য রয়েছে অস্ট্রেলিয়ার ঝুলিতে। এই তালিকায় অজিদের জয় যেমন রয়েছে, তেমনি রয়েছে চরম বিপর্যয়ের তিক্ত অভিজ্ঞতাও।প্রথম ইনিংসে বিশাল রান পিছিয়ে থেকেও সবচেয়ে বেশি তিনবার ম্যাচ জেতার অনন্য রেকর্ড অস্ট্রেলিয়ার। এর মধ্যে সবচেয়ে স্মরণীয়টি আসে ১৯৯২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে, যেখানে প্রথম ইনিংসে ২৯১ রানে পিছিয়ে থেকেও অ্যালান বর্ডারের দল শেষ পর্যন্ত ১৬ রানের অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয়।

এছাড়া ১৯৫০ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩৬ রানে পিছিয়ে থেকে ৫ উইকেটের হয় এবং সবশেষ ১৬ বছর আগে ২০১০ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ২০৬ রানে পিছিয়ে থেকে ৩৬ রানে জয় তুলেছিল অজিরা।

অস্ট্রেলিয়ার পর এই তালিকায় দুবার জয়ের তিক্ত-মিষ্টি স্বাদ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ড। অনেক পুরোনো স্মৃতি ঘেঁটে দেখা যায়, ১৮৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই প্রথম ইনিংসে ২৬১ রান পিছিয়ে থেকেও ১০ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছিল ইংলিশরা। এরপর ১৯৮১ সালে লিডসের ঐতিহাসিক অ্যাশেজে (যা 'ব্যাথামস টেস্ট' নামে পরিচিত) ২২৭ রান পিছিয়ে থেকেও ১৮ রানে জিতেছিল তারা। এছাড়া ২০০৬ সালে ওভালে পাকিস্তানের বিপক্ষে ৩৩১ রানের বিশাল ঘাটতি পেরিয়ে জয়ের রেকর্ডও রয়েছে ইংল্যান্ডের নামের পাশে, যদিও সেই ম্যাচে পাকিস্তান দল খেলতে অস্বীকৃতি জানানোয় জয়ী হয়েছিল ইংলিশরা।

তালিকায় বাকি দলগুলোর মধ্যে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড, যারা একবার করে এই অসম্ভবকে সম্ভব করেছে। এর মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর ও ঐতিহাসিক কামব্যাকটি করেছিল ভারত। ২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ২৭৪ রানে পিছিয়ে থেকেও ফলোঅনে পড়ে মহানাটকীয়ভাবে ১৭১ রানের অবিস্মরণীয় জয় তুলে নিয়েছিল সৌরভ গাঙ্গুলির সেই দল। আর এই তালিকায় সর্বশেষ সংযোজন নিউজিল্যান্ড, যারা ২০২৩ সালে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২২৬ রান পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ১ রানে ম্যাচ জিতে নিয়েছিল।

এদিকে ডারউইন টেস্টে আরও একবার একই সমীকরণের সামনে দাঁড়িয়ে অজিরা। প্রথম ইনিংসে তাদের ১৯৮ রানের জবাবে বাংলাদেশ তুলেছে ৪২৬ রান, এতে ২২৬ রানে লিড পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে ২০০ এর অধিক রানে ৮২ রানে পিছিয়ে পড়ে কেবল সেই তিনবার জিতেছে অস্ট্রেলিয়া। তাই আরও একবার ইতিহাসে নাম লেখাতে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক কোনো ইনিংসই খেলতে হবে অজিদের।