ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে ডাচ-বাংলা ব্যাংক

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী  ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ডাচ-বাংলা ব্যাংক পিএলসি

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

যোগ্যতা: যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি, বাংলা ও ইংরেজিতে কার্যকর যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম 

বয়স: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায় 

বেতন: শিক্ষানবিশকালে ৭০,০০০ টাকা মাসিক পারিশ্রমিক, এক বছর পর সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী হওয়ার পর ৯৭,৪৮৩ টাকা বেতন।

আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬