হাজীগঞ্জে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

চাঁদপুরের হাজীগঞ্জে শুক্রবার (১৪ আগস্ট) থেকে শাহিদা আক্তার (৩৩) নামে এক গৃহবধূ ও তার মেয়ে নিখোঁজ হয়েছেন। 
সন্ধান না পেয়ে শুক্রবার হাজীগঞ্জ থানায় তার বোন শাহানা আক্তার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।  

নিখোঁজ গৃহবধূ হাজীগঞ্জ উপজেলার মৈশামুড়া শেখ বাড়ির শফিকুল ইসলামের স্ত্রী। শফিকুল চাকরির সূত্রে কুমিল্লায় থাকে। শাহীদা তার ২ বছরের মেয়ে জুবাইদা তার সাথে ছিল। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় সন্ধান করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নারীর শারীরিক বিবরণ হিসেবে উচ্চতা প্রায় ৪ ফুট ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৫০ কেজি। 

শাহিদার বাবার বাড়ি হাজীগঞ্জ উপজেলার পাঁচৈ গ্রামে। বাবার বাড়ি যেতেই সে নিখোঁজ হয়। তার বাবা আবুল হোসেন জানান, শুক্রবার ভোরে সে আমার বাড়ি আসার জন্য প্রস্তুতি নেন। কিছুক্ষণ পরে আমার নাম্বারে ফোন দিয়ে বলে ‘আমাকে সিএনজি অন্য দিকে নিয়ে যাচ্ছে’। তার পর মোবাইল বন্ধ। আমার সাথে ২৬ সেকেন্ড কথা হয়। আমি তার সন্ধান চাই। 

পরিবারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে নিখোঁজ নারী ও তার মেয়ের সন্ধান বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তার ছোট বোন শাহানা আক্তার। 

হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নান জানান, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি।