বিএনপির সাবেক চেয়ার পারসন এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী শনিবার (১৫ আগষ্ট)। এ উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ধানমন্ডির শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তার যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।
এসময় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, এ্যাডহক কমিটির সদস্যবৃন্দ এবং দেশবরেণ্য নারী খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।