আমতলীতে লিজের জমি দখলের চেষ্টা!

বরগুনার আমতলীতে ভোগদখলীয় লিজ নেয়া কৃষি জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভোগদখলীয় লিজকৃত ৬৩ শতাংশ জমিতে জোরপূর্বক চাষাবাদের জন্য দেশীয় অস্ত্র নিয়ে আঃ রব গাজীগংরা জমি দখলের চেষ্টা চালায়।   পুলিশ ঘটনা স্থলে গেলে জমি দখলের চেষ্টা চালানো লোকজন পালিয়ে যায় এমন অভিযোগ করেন লিজ নিয়ে ভোগদখলে থাকা আবুল কালাম। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার নীলগঞ্জ গ্রামে। 

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের আবুল কালাম ও মো. বশির উদ্দীন সকারের কাছ থেকে লীজ নিয়ে ৬৩ শতাংশ কৃষি জমি বিগত ১৯ বছর শান্তিপূর্ণ ভাবে চাষাবাদ করে ভোগদখল দখল করে আসছেন এবং নিয়মিত লীজমানি পরিশোধ করে আসছেন। ১৯ বছর আগে বাংলা ১৪১৩ সাল থেকে ১৪২১ সাল পর্যন্ত লীজি আইউব গাজী লীজমানি পরিশোধ না করায় দায়ে যথারীতি নোটিশ জারি করে বিধি মোতাবেক উল্লেখিত সম্পত্তি বর্তমান লীজগ্রহীতার পিতা হানিফ হাং এর নামে ১.৬৩ একর এবং মো. রুস্তুম আলীর নামে ০.১২ একর জমি বকেয়া লীজমানি আদায় সাপেক্ষে লীজ প্রদান করে। পরবর্তীতে লীজ গ্রহিতা হানিফ হাং মৃত্যুবরণ করলে তার পুত্র মো. কালাম হাং ও মো. বশির উদ্দিনের নামে হালসন লীজ নবায়ন করে।

গত ১৪ আগস্ট  বিকালে লীজকৃত জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালায় আঃ রব গাজী, আইয়ুব গাজী, রফিক গাজী, আল-আমীন গাজী, মহসিন ও ফয়সালসহ আরও অনেকে আবুল কালাম সংঘর্ষে না জড়িয়ে হটলাইন নম্বর ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে ঘটনাস্থলে পরিদর্শন করে।

আবুল কালাম জানায়, ১৯ বছর পর্যন্ত সরকার আমাদের লিজ দেয় এবং যথারীতি ডি,সি,আর আমরা নিয়ম মোতাবেক সরকারকে রাজস্ব প্রদান করে  বৈধ ভাবে চাষাবাদ করে আসছি কিন্তু আঃ রব গাজী গংরা বিভিন্ন সময় চাঁদা দাবি ও জোর পূর্বক জমি দখলের চেষ্টা চালায়।

অপর লিজ গ্রহীতা বশির উদ্দীন জানায়, সরকার আমাদের লীজ দেয়ার আগে তাদের ৮ বছরের লীজের টাকা আমাদের পরিশোধ করতে হয়েছে আমরা ১৯ বছর নিয়মিত ডি,সি,আর কেটে  সরকারকে রাজস্ব দিয়ে আসছি। বর্তমান লিজের সময় এখোনো শেষ হয়নি। এর মধ্যেই তারা জোর পূর্বক দখল করতে আসছে ক্ষমতার জোর খাটিয়ে। এ বিষয়ে আঃ রব গাজীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

আমতলী সহকারী কমিশনার (ভুমি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে একাধিক পক্ষ আবেদন করছে। যাচাই-বাছাই শেষ হলে পুনরায় দেয়া হবে।