রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের চুক্তি সই

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। গত শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে রূপায়ণ হাউজিংয়ের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান এবং ডক্টরস ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল এতে সই করেন।

এ সময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা প্রফেসর ড. এম শামীম জেড বসুনিয়া, উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেক প্রমুখ উপস্থিত ছিলেন। ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনটির চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল, প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. এমএ বাকী, ফাউন্ডার ডা. নিরুপম দাস, উপদেষ্টা ডা. এএম পারভেজ রহিম, উপদেষ্টা ডা. হালিদা হানুম আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল বলেন, ‘বিনিয়োগকারীদের আস্থা, সমর্থন এবং দীর্ঘদিনের অংশীদারত্বই রূপায়ণ গ্রুপের মূল শক্তি। এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়; এটি পারস্পরিক বিশ্বাস, অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনার এক অনন্য উদযাপন।’

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান বলেন, ‘রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড সবসময় বিশ্বাস, আস্থা, উদ্ভাবন ও উৎকর্ষের মাধ্যমে গ্রাহক এবং অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও অর্থবহ সম্পর্ক গড়ে তোলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি অর্থবহ সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করছে’।

অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ধানম-িতে শুরু হতে যাওয়া প্রিমিয়াম কন্ডোমিনিয়াম প্রজেক্ট ‘রূপায়ণ গ্রিন প্যারাডাইস’-এর সফট লঞ্চ সম্পন্ন হয়। পাশাপাশি বর্তমান সাইট সম্পর্কিত প্রজেক্ট ভিজুয়াল ভিডিও প্রদর্শন করা হয়। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তির মাধ্যমে ভবিষ্যৎ বিনিয়োগকারী অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি যৌথ উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।