সকালে মিরাজের ৩ উইকেটে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

টেস্টের চতুর্থ দিনের সকালে এবার স্বাগতিকদের স্পিন ঘূর্ণিতে ভোগালেন মেহেহী হাসান মিরাজ। ২৯ রানের মধ্যেই সাজঘরে ফেরান তিন ব্যাটারকে। এতে এক সময় শঙ্কা জাগছিল অজিদের ইনিংস ব্যবধানে হারের। তবে ক্যামেরন গ্রিনের ব্যাটিং দৃঢ়তা ও মিচেল স্টার্কের সাবধানী সহযোগিতায় অবশেষে সেই শঙ্কা কাটিয়েছে অস্ট্রেলিয়া।

ডারউইনে চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শেষে ৮৪ ওভারে ৭ উইকেটে অজিদের সংগ্রহ ২৪৩ রান। এতে এই মুহূর্তে ১৫ রানের লিডে আছে তারা। ৮৫ রানে অপরাজিত আছেন গ্রিন আর স্টার্ক ব্যাট করছেন ১৪ রানে।

৬৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করে অজিরা। যেখানে স্কোরবোর্ডে ১৭ রান যোগ করতেই দিনের প্রথম ধাক্কা খায় প্যাট কামিন্সের দল। মিরাজের বলে উইকেটের পেছেন ক্যাচ দিয়ে ফেরেন অজিদের উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি (৩০)। পরে ৬৬তম ওভারে শেষে বলে মিরাজের দারুণ এক স্ট্রেইট ডেলিভারিতে বোকা বনে যান ওয়েবস্টার। ভেবেছিলেন টার্ন নেবে বল, তবে বল সোজা আঘাত হানল স্টাম্পে। ৫ রানে আউট ওয়েবস্টার। স্কোরবোর্ডে তখন ৬ উইকেটে ১৯৩ রান।

সেশনের শেষ উইকেট হিসেবে অধিনায়ক কামিন্সকেও (৮) ফেরান মিরাজ। তবে সেখান থেকে ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে স্বাগতিকদের শঙ্কা কাটায় গ্রিন ও স্টার্ক। দলের ব্যাটিং বিপর্যয় অনেকটা একাই সামলে গ্রিন আছেন সেঞ্চুরির পথে।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিনের প্রথম সেশন শেষে):

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৯৮/১০ (স্মিথ ৭১, ওয়েদারল্ড ২৩, হেড ২২, কেরি ১৯, গ্রিন ১৩, ওয়েবস্টার ১২; হাসান ৬/৫৫, তাসকিন ২/৫৫, এবাদত ২/৩৯)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪২৬/১০ (১৩৮ ওভার) (মুমিনুল ৪৯, তানজিদ ১০১, শান্ত ৮৪, মুশফিক ৩৬, মিরাজ ৬৫, হাসান ১৪, তাইজুল ১৭, তাসকিন ১৪*; হ্যাজলউড ৬/৮৯, স্টার্ক ২/৭৯)।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস*: ২৪৩/৭ (৮৪ ওভার) (ওয়েদারল্ড ০, হেড ১৭, লাবুশেন ৩১, স্মিথ ৪৪, গ্রিন ৮৫*, ক্যারি ৩০*, স্টার্ক ১৪*;  হাসান ২/৫৩, তাইজুল ১/৫১, মিরাজ ৪/৫০)