১০ ছবিতে ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ডারউইনসহ পুরো ক্রিকেট বিশ্ব এখন ভাসছে বাংলাদেশ ক্রিকেটের বন্দনায়। পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। হাসান-মিরাজদের বোলিংয়ের দাপট, তানজিদের সেঞ্চুরি, অধিনায়কের দৃঢ়তা আর কোচ সিমন্সের বিরল হাসি, সব মিলিয়ে ডারউইন টেস্ট বাংলাদেশ দলের ক্রিকেট ইতিহাসের এক অনন্য উপাখ্যান। শান্তর দলের এই ঐতিহাসিক জয় দেখুন ১০ ছবিতে। 

১.
ডারউইনে শুরুটাই হয়েছিল হাসান মাহমুদের পেস দাপট দিয়ে। অজিদের প্রথম ইনিংসের ৬টি উইকেট একাই তোলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও নেন ৩ উইকেট, ছবি: সংগৃহীত

২.

প্রথম ইনিংসে মারনাস লাবুশেনকে ফিরিয়ে এবাদত হোসেনের এই আইকনিক স্যালুট উদযাপন, ছবি: সংগৃহীত

৩.

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম কোনো বাংলাদেশি ব্যাটারের সেঞ্চুরি। তানজিদ হাসানের তামিমের ১০১ রানের সেই ঐতিহাসিক ইনিংস ছিল বাংলাদেশের বড় সংগ্রহের শক্ত ভিত, ছবি: সংগৃহীত

৪.

স্টিভ স্মিথের চেহারায় বলে দিচ্ছে পুরো টেস্টে বাংলাদেশ তাদের কতটা ভুগিয়েছে। এই ছবিটা তৃতীয় দিনে অজিদের দ্বিতীয় ইনিংস চলাকালে বিরতির সময়কার, ছবি: সংগৃহীত

৫.

প্রথম ইনিংসে পেসারদের দাপটের পর দ্বিতীয় ইনিংসে চলে মিরাজের স্পিন ঘূর্ণি। তুলে নেন টেস্টে নিজের ১৫তম ফাইফার। তবে এই উদযাপনটা অবশ্য ওয়েবস্টারকে ফেরানোর পর। এরপর কামিন্স ও লায়নকেও ফেরান তিনি, , ছবি: সংগৃহীত

৬.

অজিদের দ্বিতীয় ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট ক্যামেরন গ্রিনের। তাকে ফেরান হাসান। সেখানে গ্রিন আরও কিছুক্ষণ উইকেট থাকলে ম্যাচের চিত্র এতো সহজ নাও হতে পারতো বাংলাদেশের জন্য, ছবি: সংগৃহীত

৭.

ম্যাচ শেষে দর্শকদের সঙ্গে ফ্রেমে বন্দী ম্যাচ জয়ের আরেক নায়ক মিরাজ, ছবি: সংগৃহীত

৮. 

অধিনায়ক হিসেবে দায়িত্বটা সবসময়ই থাকে বেশি। আর দল যখন ব্যাটে-বলে দুইয়েই দেখায় দাপট তখন নাজমুল হোসেন শান্ত এমন উল্লাস যেন হওয়ারই ছিল, ছবি: সংগৃহীত

৯.

এ দৃশ্য যেন বিরল। ম্যাচ জিতুক বা হারুক তেমন কোনো প্রতিক্রিয়া দেখান না বাংলাদেশের হেড কোচ। তবে ডারউইন টেস্টের এই ঐতিহাসিক হয় হাসিয়েছে ফিল সিমন্সকেও, ছবি: সংগৃহীত

১০.

ঐতিহাসিক জয়ের পর টিম ম্যানেজমেন্ট-কোচিং স্টাফসহ পুরো বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত