নড়াইলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

নড়াইলে ইসলামী শিক্ষা দিবস ও জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়।

রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তুলারামপুর ইউনিয়ন শাখার আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবির নড়াইল সদর উত্তর থানার সভাপতি এইচ এম আবু তাহের।

টুর্ণামেন্টে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় দল ও তুলারামপুর আলিয়া মাদ্রাসা দল অংশ নেয়। খেলায় আলিয়া মাদ্রাসা দল ১-০ গোলে জয়লাভ করে।

টুর্নামেন্ট শেষে বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির তুলারামপুর ইউনিয়ন শাখার সভাপতি আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু, প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবির জেলা সভাপতি তাজ মোহাম্মদ, বিশেষ অতিথি জেলা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর সিকদার, সদর উত্তর থানা সভাপতি এইচ এম আবু তাহের প্রমুখ।

বক্তারা বলেন, আগামী দিনে সুন্দর, সমৃদ্ধ ও মাদকমুক্ত যুবসমাজ প্রতিষ্ঠা করা জরুরি। আর মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি তাদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠঅনে বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশত দর্শক উপস্থিত ছিলেন।