চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট ও আইফোনের একটি চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৯ টা ২০ মিনিটে গোয়েন্দা সংস্থাসমূহের গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট BG-148 এর তিনজন যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে ৭৮২ কার্টুন সিগারেট, ১৩টি আইফোন এবং পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে।
যে তিন যাত্রীর কাছ থেকে সিগারেট জব্দ করা হয়েছে তারা হলেন- ফেনী ছাগলনাইয়ার মঈনুল আবদিন। পাসপোর্ট : A08063644, আব্দুল মান্নান, পাসপোর্ট : A14759402, এবং নুরুল আলম রিয়াদ, পাসপোর্ট : A18698081।
জব্দ কৃত সিগারেট ও আইফোনের বাজার মূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।
তবে ওই তিন যাত্রীকে মৌখিক ভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের মিডিয়া অফিসার প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।