সবকিছু ঠিক রেখে নতুন নামে আবারও বাজারে আসছে এয়ারটেল। বাংলাদেশে এয়ারটেল আলাদা মোবাইল অপারেটর হিসাবে যাত্রা করলেও ২০১৬ সালে রবি অজিয়াটার সাথে এক হয়ে যায়।
তরুণদের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করছে। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি। এয়ারটেলের ১৬ বছরের যাত্রার ধারাবাহিকতায় নতুন এই ব্র্যান্ডের আত্মপ্রকাশ হলো।
নাম পাল্টালেও মোবাইল নাম্বার, প্যাকেজ, ব্যালান্স, সার্ভিস বা মোবাইল ব্যাংকিং সেবার ধরন একই থাকবে। এয়ারটেলের মূল প্রতিষ্ঠান রবি অজিহাটা জানিয়েছে, এখন যারা এয়ারটেল ব্যবহার করছেন, তারা সবাই স্বয়ংক্রিয়ভাবেই সার্কেলের গ্রাহক হয়ে যাবেন।