ঘরের স্পাইডার প্ল্যান্ট যে উপকার করবে

ইনডোর প্ল্যান্ট হিসেবে চমৎকার একটি গাছে স্পাইডার প্ল্যান্ট। দেখতে সুন্দর। আকার ছোটখাটো। যতœ প্রয়োজন হয় সামান্যই। এই উদ্ভিদের আদিনিবাস দক্ষিণ আফ্রিকায়। পাতাগুলো মাকড়সার মতো দেখতে বলে একে স্পাইডার প্ল্যান্ট বলা হয়। শুধু সৌন্দর্যবর্ধক হিসেবেই নয়, এই ইনডোর প্ল্যান্টের রয়েছে বেশ কিছু উপকার।

বায়ু পরিশোধন : নাসার (ঘঅঝঅ) গবেষণা অনুযায়ী, এটি ঘরের ৯০ শতাংশ পর্যন্ত ক্ষতিকর বিষাক্ত উপাদান বা ঠড়ষধঃরষব ঙৎমধহরপ ঈড়সঢ়ড়ঁহফং (ঠঙঈ) শুষে নিতে পারে। ফলে এই গাছটি খুব বেশি পরিমাণে অক্সিজেন দিতে থাকে। তা ছাড়া স্টাইরিন, গ্যাসোলিন জাতীয় টক্সিন বাতাস থেকে শুষে নিতে সক্ষম। একটা গাছ প্রায় ২০০ বর্গমিটার জায়গার বাতাস পরিশুদ্ধ করে তুলতে পারে।

মানসিক প্রশান্তি : ঘরে এই সবুজ গাছ রাখলে ক্লান্তি ও মানসিক চাপ বা কর্টিসল হরমোনের মাত্রা কমে।

আর্দ্রতা রক্ষা : ঘরের ভেতরের শুষ্ক ভাব দূর করে হালকা আর্দ্রতা বা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

নিরাপদ ও বিষমুক্ত : বিড়াল বা কুকুরের মতো পোষা প্রাণীর জন্য এই গাছটি পুরোপুরি নিরাপদ।

ঘর সাজানো : টেবিল, কর্নার কিংবা ঝুলন্ত টবে রাখার জন্য এটি দেখতে দারুণ মানানসই।

সহজ পরিচর্যা : খুব কম আলোতেও এরা সালোকসংশ্লেষ করতে পারে। কম আলো ও কম পানিতে সহজে বাঁচে বলে পরিচর্যা করা খুবই সহজ।

 

ধানতারা ডেস্ক