ভালুকায় পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির কমিটি গঠন

বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি ভালুকা উপজেলা শাখার ত্রিবার্ষিক কমিটি মঙলবার দুপুরে  সারা বেলা ফুড গার্ডেনে হল রুমে  গঠন করা হয়েছে। 

বিনা প্রতিদন্ধিতায়  রাখাল সরকারকে সভাপতি ও হাজী এম.এ আব্দুস ছাত্তারকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য কমিটি গঠন করা হয়।

কমিটির  সহ-সভাপতি এমএ হান্নান কোষাদক্ষ আমিনুল ইসলাম আমিন, সহ-সম্পাদক আব্দুল মান্নান , কার্যকরী সদস্য নির্বাচিত হলেন আল আমিন,নবী হোসেন, খোকন সরকার, রনি মিয়া,জহিরুল ইসলাম.বুলবুল মিয়া,শেখ রেজাউল করিম,ছাদেকুর রহমান ও আনিছুর রহমান নির্বাচিত হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মোশারফ,সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন আহাম্মেদ.কোষাদক্ষ নজরুল ইসলাম প্রমূখ।